1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মাদারীপুরে বিএনপির কালো পতাকা মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মাদারীপুর : মাদারীপুরে দ্রব্যমূল্যে সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেন্ডিতলা এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা হাতে নিয়ে কয়েকশ নেতাকর্মী  অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, আজ বাংলাদেশে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি। দেশের গরীব-দুঃখী মানুষ ভালো নেই। তারা খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতেই আমাদের এই আন্দোলন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বিএনপির কর্মসূচি চলাকালীন কোনো বাধা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশ তা নজরদারিতে রাখে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD