1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু নুহা হত্যা: ময়নাতদন্তে বেরিয়ে এলো রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই কেউ বাড্ডা লিংক রোডে আগুনে জ্বলছে বাস গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন, ভাঙচুর গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথেই জবাব দেওয়া হবে: নাজমুল হাসান অভি গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উপসম্পাদকীয় *অঘ্রাণে তোর ভরা ক্ষেতে: হেমন্তের সোনালি হাসিতে জেগে ওঠে বাংলা* গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাউল ও ফোক গানে শ্রোতাদের মন জয় করছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রুপা নূরী

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে: জামায়াতের আমির

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর ঢাকা জেলা কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে

জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে।

সুস্পষ্ট কথা এখনো বলেনি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন। ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরি হবে।

এ সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তাঁদের এ সরকার থেকে চলে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, আইনজীবী মশিউল আলম, নারায়ণগঞ্জ মহানগর আমির আবদুল জাব্বার, নরসিংদী জেলা আমির মাওলানা মোছলেহ উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা আমির আজম রুহুল কুদ্দুস, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা জেলা জামায়াত নেতা অধ্যক্ষ কামাল হোসাইন, মো. শাহাদাত হোসাইন, কবিরুজ্জামান, হাসান মাহবুব, অধ্যক্ষ হারুন অর রশীদ, আবদুর রহিম মজুমদার, মাহবুবুর রহমান, আবু সুফিয়ান প্রমুখ।

শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিবেশীদের প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না। প্রতিবেশীরাও আমাদের প্রতি হাত বাড়ালে বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। চাঁদাবাজি বন্ধ করা ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।’

শফিকুর রহমান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাঁর ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদের কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন শিক্ষা নিই। গত সাড়ে ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর যে রকম জুলুম করা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সে পরিমাণ জুলুম করা হয়নি। কিন্তু আমরা আগেই বলেছি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমতায় আনলে আমরা কারও ওপর প্রতিশোধ নেব না। আমরা বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। যে–ই এ পথে হাঁটবে, তাদের জন্য ধ্বংস ও অপমান অনিবার্য।’

শফিকুর রহমান আরও বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা দেখেছি ৭-৮ বছরের শিশু পথে নেমে এসেছিল হাতে ইট নিয়ে। তাকে জিজ্ঞেস করা হলো, কেন নেমে এসেছ? সে বলেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে নেমে এসেছি। ৭-৮ বছরের শিশু স্বৈরাচারকে চিনতে পারল, তারা নিজেদের চিনতে পারল না। জালিম সরকার জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেম-ওলামাকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। আমরা শান্তি চাই, দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই। আমরা লুট ও দখলের রাজনীতি করতে চাই না। আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমতায় আনেন, তাহলে আমরা ইসলাম ও কোরআনের আলোকে দেশ চালাব।’

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান বলেন, অন্যায়–অবিচার বন্ধ করতে চাইলে ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করতে পারে একমাত্র ইসলাম। সব তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়েছে। এ দেশের মানুষের ঘুম ভাঙে আজানের শব্দে। তারা কোরআনের শাসন চায়। কোরআনের শাসন কায়েম হলে মানুষ মুক্তি পাবে। নারীরা তাঁদের অধিকার ফিরে পাবেন। এখনো স্বৈরাচার তাদের হাল ছেড়ে দেয়নি। এ দেশের জনগণকে অতন্ত্রপ্রহরীর মতো দেশ পাহারা দিতে হবে, যাতে করে ওরা আর ফিরে আসতে না পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD