1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা

জমকালো আয়োজনে হয়ে গেল মুন্সীগঞ্জে প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : জমকালো আয়োজনে মুন্সীগঞ্জে হয়ে গেল প্রজন্ম থিয়েটারের নাট্যানুষ্ঠান। অতিথি, সংস্কৃতিকর্মী আর দর্শকদের উপস্থিতিতে মনোমুগ্ধকর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি। এক ঝাঁক নতুন আর পুরাতন নাট্যকর্মীর সমন্বয়ে মুন্সীগঞ্জে মঞ্চায়িত হয় প্রজন্ম থিয়েটারের নাটক “ছিন্নমুকুল”।

২৭শে ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ নাটকটি মঞ্চায়িত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু।

প্রজন্ম থিয়েটার মুন্সীগঞ্জের আহবায়ক সাংবাদিক মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ উল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গ্রামীণ ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার, সাংস্কতিক ব্যক্তিত্ব প্রদীপ চন্দ্র দাস, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. শাহিন মিয়া,জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, মুন্সীগঞ্জ নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সোনিয়া হাবিব লাবনী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জের সদস্য সচিব কিশোর কুমার দাস নুপুর, প্রজন্ম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যকর্মী জয়া দাস শিখা ও মোহাম্মদ শামীম শেখ।

উল্লেখ্য, প্রজন্ম থিয়েটারের প্রথম প্রযোজনা এটি। নাটক লিখেছেন জাহাঙ্গীর আলম ঢালী। নির্দেশনায় ছিলেন সুদিপ দাস দ্বীপ। পাশাপাশি নাটকের মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। পুরনো নাট্যকর্মী হিসেবে কিশোর কুমার দাস নুপুর, ঋত্তিক, হৃদয়, অনিক ও জয়ের মতো ভালো মানের অভিনেতারা এই নাটকে অভিনয় করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD