1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয় রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান পলাশে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলে সহ ২ নৌকা আটক ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার সীমান্তে হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে: এমপি আবুল কালাম নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই —মির্জা ফখরুল

আশুলিয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় প্রায় তিনশো শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলা সভাপতি নজরুল ইসলাম নিরবের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আশুলিয়া থানা শাখার সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আশুলিয়া থানা শাখার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হালিম মাষ্টার এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ, উপদেষ্টা, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সাভার উপজেলা।
এসময় বক্তারা মানবতাকে প্রাধান্য দিয়ে বলেন, মানুষ মানুষের জন্য। কনকনে শীতে অসহায় মানুষদের স্বস্তি ফেরাতে আমাদের এই সামান্য আয়োজন। বক্তারা সম্পদশালী ব্যাক্তিদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
কম্বল বিতরণে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ বশির আহমেদ, উপদেষ্টা, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, আশুলিয়া, হাজী মোঃ লতিফ ভূঁইয়া, উপদেষ্টা, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, আশুলিয়া ও উজ্জল ভূঁইয়া প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD