1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪

তিতাসে উদয়ন তরুণ সংঘের সহযোগিতায় ঘর পেল এক অসহায় পরিবার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের উদয়ন তরুণ সংঘের সহযোগিতায় ঘর পেল নদী ভাঙ্গনের শিকার একটি অসহায় পরিবার।গত শুক্রবার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের (নদীর পশ্চিম পাড়) বাদশা মিয়ার পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে এর চাবি তুলে দেন উদয়ন তরুণ সংঘ।

এসময় প্রধান অতিথি ছিলেন, কবি ,কলামিস্ট ও সংগঠক আলি আশরাফ খান।বিশেষ অতিথি ছিলেন, জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সজিব সরকার,বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক মো. ছবির হোসেন, কনটেন্ট ক্রিয়েটর ইব্রাহিম খলিল, মো. সুমন আহমেদ, ঘর নির্মাণের জন্য জায়গা দাতা সমাজসেবী তোতা মিয়া, বিশিষ্ট লেখক এসএ ডিউক ভূইয়া,সাংবাদিক মো. আলমগীর হোসেন ও আব্দুল আজিজ।

নদী ভাঙ্গনের কবলে পরে বাড়ি-ঘর সবকিছু হারিয়ে দীর্ঘ ৫ পাঁচ মাস ত্রিপল ও পলিথিনের ছাপড়ার নীচে এ বাড়ি থেকে ও বাড়িতে বসবাস করে আসছিল বাদশা মিয়ার পরিবার। আর এ সংবাদ পেয়ে, উদয়ন তরুণ সংঘের সদস্যরা এই মানবিক সহযোগিতায় এগিয়ে আসে। প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই ঘরটি নির্মাণ করে দেয় সামাজিক উন্নয়নমূলক এই উদয়ন তরুণ সংঘ।

যদিও তারা গ্রামভিত্তিক অর্থাৎ তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামে এ সংগঠনটি ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানটিকে বুকে ধারণ করে নানামুখী কর্মকাণ্ড শুরু করে। কিন্তু এ অমানবিক সংবাদ পেয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মেদ , নাজমুল হোসেন, মো. সিফাত মোহাম্মদ আরিফ, মো. রমজান মো. হাসান, ও এইচ আর হৃদয় তাদেরকে একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজকে তারা উপস্থিত থেকে মেহমাদের মাধ্যমে ঘরের চাবি বাদশা মিয়াকে উপহার হিসেবে প্রদান করে।এসময় প্রধান অতিথি বলেন,’ আমরা যে যতটুকুই আয়-রোজগার করি না কেন, আমাদের উচিৎ -কম করে হলে এর ২৫% সমাজের কল্যাণ অর্থাৎ অসহায় মানুষদের পেছনে ব্যয় করা’।

অন্যান্য বক্তাগণ বলেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে অসহায় পরিবারগুলোর দিকে তাকাই, তাহলে দেশের কোন জায়গায় অভাবগ্রস্ত মানুষ থাকবে না-ইনশাআল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD