1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

উৎসবমুখর পরিবেশে রাণীশংকৈলে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোমবার(৩ ফেব্রুয়ারি) দিনব্যাপি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। গত রোববার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে।

চলছে পরদিন রাত অবধি। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। সকালে শুরু হয় বাণী অর্চনা। পুরোহিতের মন্ত্রে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’-এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন ভক্তরা। সংকল্প করে ভক্তরা দেন পুষ্পাঞ্জলি। তাদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে পূজা মন্ডপে বিদ্যারদেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবক, ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন। মূল পূজা দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক বিশ্বনাথ রায়, সফিকুল আলম ও শাহ আলম, সংগীত বিদ্যালয়ের সম্পদক অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণ, জামাযাত নেতা মোকাররম হোসেন, সানরাইজ কে.জি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, নাট্যকার জালালউদ্দিন জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অর্পণ চক্রবর্তী।

সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। পরে অতিথিসহ সকলকে প্রসাদ পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এছাড়াও পৌর শহরের হাটখোলা দুর্গা মন্দির, বসাকপাড়া, সাহাপাড়া, গোবিন্দ মন্দির, কলেজ পাড়া, জুগিপাড়া, গন্ডাবাড়ি বাচোর, গুয়াগাঁও সহ বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পূজার অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, কবিগান(পালাগান) সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, সরস্বতী পূজা গতবারের চেয়ে এবারে বৃদ্ধি পেয়েছে জাঁকজমক ভাবে পূজা হচ্ছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD