1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি সাভারে ডিবির অভিযানে ৬ পেশাদার জুয়ারি গ্রেপ্তার রাণীশংকৈলে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী সমাবেশ নির্বাচিত হলে মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রতিশ্রুতি’ ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার-৩ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষক সমিতির মানববন্ধন মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, বিজিবির কড়া নজরদারি গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার মহতারপাড়া একাদশকে হারিয়ে চাতরী ফুটবল একাদশের শিরোপা জয়

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরন। আহত ২। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষনা।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে গত (৪ ফেব্রæয়ারী) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাস্ট্যান্ড সংলগ্ন উপজেলার বিএনপির কার্যালায় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে,পৌর শহর প্রদক্ষিন করে দলিয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে ছোট যমুনা নদীর উত্তরে থাকা ভবন থেকে মিছিলকে লক্ষ করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ।

এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে ককটেল বিস্ফোরনের সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওয়াতায় না আনলে কঠোর কর্মসুচির ঘোষনা দেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় উপজেলা বিএনপির নেতাকমীরা বলেন, শান্তিপ্রীয় ভাবে মিছিলটি পৌরশহর প্রদক্ষিন করে দলিয় কর্যালয়ের দিকে যাওয়ার পথে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জায়গাটা একটু অন্ধকার থাকায় কাউকে চেনা যায় নি।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক বলেন, আওয়ামীলীগের দোষরেরা আমাদের শান্তিপ্রীয় মিছিলে আক্রমান করে আমাদের নেতাকর্মীদের জখম করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ককটেল বিস্ফোরনের সাথে জড়িতদের আইনের আওতায় জোর দাবি জানাচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরনের সাথে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে সনাক্ত করে বিচারের মুখোমূখী করা হবে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD