1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠন করবেন; পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান পীরগঞ্জে কৃষির নতুন সম্ভাবনা নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ‎স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ আশ্বাস জাতীয় সাংবাদিক সংস্থার কোর কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক সাব্বির আহম্মেদ প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা

কালিয়াকৈরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ও গাজীপুরে ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করেছে।

রবিবার কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন স্কুল, কলেজের শত শত ছাত্র-ছাত্রীরা চন্দ্রা ত্রিমোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন বক্তব্য রাখেন। তারা গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত আক্রমনে আহত ছাত্রদের উন্নত চিকিৎসা এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন। সেইসাথে জুলাই আন্দোলনে নিহত ছাত্র জনতা হত্যাকারীদের আজও গ্রেফতার না করায় কালিয়াকৈরে কর্মরত পুলিশদের নিন্দা জানান।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার এবং তাদের গ্রেফতারের জন্য কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ দিনের সময় বেধে দিয়ে আল্টিমেটাম দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD