1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

বেনাপোল স্হল বন্দর দিয়ে ধর্মঘট শেষে ফল, আমদানি শুরু দামও কমছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, বেনাপোল :
বেনাপোল স্হল বন্দর দিয়ে দুই দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। ধর্মঘট শেষে আমদানি শুরু হওয়ায় বাজার দর কমতে শুরু করেছে ফলের।

গত বৃহস্পতিবার ৭০ ট্রাক গতকাল শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ ট্রাক তাজা ফল ভারত থেকে পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি শুরু হয়েছে।

গত ২৯শে জানুয়ারী ‘বাংলাদেশ ফ্রেস ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে ধর্মঘটের ডাক দেওয়ায় গত মঙ্গলবার ও বুধবার এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ ছিল।

আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল স্হল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুই দিন বেনাপোল স্হল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি দেশের প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় একশ ট্রাক ফল আমদানি হয়েথাকে।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার’ অ্যাসোসিয়েশনের ধর্ম ঘটের কারণ বেনাপোল স্হল বন্দরে দুই দিন ফল আমদানি না হওয়া। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে পুনরায় ফল ব্যাবসাীরা আমদানি শুরু করে। তবে আগামী ১৪ই ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।’

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। পরীক্ষণ ও রাজস্ব পরিশোধ শেষে কাগজপত্রের আনুষ্ঠানিকতার পর তা দ্রুত খালাস দেওয়া হচ্ছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD