
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রবিবার(৯ ফেব্রুয়ারী) নগরীর আল ফারূক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরো তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

খুলনা-১ আসনে ( দাকোপ- বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে ( সদর-সোনাডাঙ্গা-১৬-৩১ নং ওয়ার্ড) কেন্দ্রীয় শুরা সদস্য খুলনা মহানগরীর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ্যাডঃশেখ জাহাঙ্গীর হোসেন হেলাল,এবং খুলনা- ৩ আসনে ( খালিশপুর – দৌলতপুর – খানজাহান আলী-১-১৫ নং ওয়ার্ড আড়ংঘাটা যোগিপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান,খুলনা-৪ আসনে ( রূপসা-দিঘালিয়া- তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে ( ডুমুরিয়া – ফুলতলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে (কয়রা- পাইকগাছা) কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা চারটি ও বাঘেরহাটে চারটি মোট ১৪ আসনের সবকটিতে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছেন। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,বহু রক্তের বিনিময়ে আমরা সব কথা বলার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন আবার বাংলাদেশ নিয়ে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে।
ছাত্র – জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব এবং নতুন স্বাধীনতা,সেই স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য নতুন কোন চক্রান্ত করা হলে এদেশের ছাত্র – জনতা তা প্রতিহত করবে ইনশাআল্লাহ।