1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  20. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কয়রাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা আবুল কালাম আজাদ এমপি পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই: বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু রাণীশংকৈলে আলী ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত কটিয়াদীতে ৫ শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকের বাজার নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা আশুলিয়ায় শ্রমিক হত্যার বিচার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

তিতাসে সপ্তাহে তিন দিন অফিস করছেন সাব-রেজিস্ট্রারঃ আসেননা সময়মতো, সেবাগ্রহীতাদের ভোগান্তি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে যোগদানের পর থেকেই সপ্তাহে ৩ দিন অফিস করছেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো.শরিফুল ইসলাম। বিগত ৯ মাস ধরেই এমনিভাবেই সপ্তাহে দু’দিন বিনা ছুটিতে অফিসে না এসেই নিজের ইচ্ছামতো অফিস করছেন তিনি এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীদের।

তিনি সময় মতো অফিসে আসেননা এতে করে অপেক্ষমান সেবাপ্রত্যাশীদের মাঝে দেখা গেছে চরম ক্ষোভ।তাছাড়া অফিসে না এসেই সপ্তাহের ৫দিনই হাজিরা খাতায় সকাল ৯টা থেকেই হাজির উঠান তিনি।জানাযায়, তিতাস সাব রেজিস্ট্রার মো. শরিফুল ইসলাম ২০২৪ সালের মে মাসের ২৭ তারিখে তিতাস সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি সপ্তাহের সোম, মঙ্গলবার ও বুধবার অফিস করছেন, বাকি দু’দিন নীজের ব্যক্তিগত অফিসে থাকেন বলেও অভিযোগ রয়েছে।সরকারি নিয়ম মোতাবেক ৫ দিন করে নিয়মিত অফিস করার কথা থাকলেও প্রতি রবি ও বৃহস্পতিবার তাকে না পেয়ে সেবা প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েন।

সেবাপ্রত্যাশী কয়েকজন গ্রাহক জানান, সাব-রেজিষ্ট্রার কোন দিন অফিস করেন কিংবা না করেন তা আমাদের জানা নেই। লোকমুখে শুনি তিনি ৩ দিন অফিস করেন। কিন্তু প্রতি রবি ও বৃহস্পতিবার নিজ কার্যালয়ে থাকেন তিনি।তাছাড়া কোনো ধরনের ছুটি ছাড়াই প্রতি সপ্তাহে দু’দিন বাইরে থাকেন তিনি।তিতাস সাব-রেজিস্ট্রার অফিস সহকারী আবুল কালাম আজাদ জানান, স্যার সপ্তাহে ৫ দিন অফিস করেন। কিন্তু ৩ দিন দলিল রেজিষ্ট্রি করেন আর বাকি দুই দিন অফিসিয়াল কাজ করে থাকেন।

এ বিষয়ে জানতে সরজমিন তিতাস সাবরেজিস্ট্রার কার্যালয়ে রবিবার গিয়ে তাকে পাওয়া যায়নি। তারপর বুধবার সকাল ১০টা ৪৬ মি: পাওয়া গেলে তিনি জানান,আমি যোগদানের পর তৎকালীন তিতাস উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমাকে সপ্তাহে তিনদিন অফিস করার প্রস্তাব দেন। এতে নাকি তাদের সুবিধা হয়। এ কারণে প্রথম তিন মাস ঠিকঠাক মতো অফিস করলেও পরক্ষণে তাদের কথামতো সপ্তাহে তিনদিন অফিস করতাম।তাছাড়া কিছু সময় আমি ছুটিও নিতাম। আমি নিয়মিত অফিস করি, তাছাড়া রেজিষ্ট্রি কাজে কোন সেবাপ্রত্যাশীর কাগজপত্রে ছোটখাটো সমস্যা থাকলে মানবিক দৃষ্টিতে কাজ করে দিয়েছি। এর পরেও আমার বিরুদ্ধে অভিযোগ দুঃখজনক।

আমার ব্যক্তিগত কোন অফিস নেই, আমি তিতাসেই সময় দেই।এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান জানান, একজন সাব-রেজিষ্ট্রার বছরে ২০দিন ছুটি পায়। সপ্তাহে দু’দিন ছুটি তাও বারা বার তার কোন সুযোগ নাই।দলিল থাকুক আর নাই থাকুক নিয়ম অনুযায়ী সপ্তাহে ৫ দিন তাকে অফিস করতে হবে। তাও আবার যথা সময়ে উপস্থিত থেকে।আপনার মাধ্যমে আমি বিষয়টি অবগত হলাম।আমি এর উপযুক্ত ব্যাবস্থা নেব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD