1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

ধামরাই আমতলা বাজারে আগুন, ৩টি দোকান পুড়ে ছাই

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই ও আশুলিয়ার আমতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিনির্বাপক দল। তবে তার আগে তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায় একটি কনফেকশনারি, একটি বিকাশ আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দোকান মালিকদের তথ্য অনুযায়ী আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD