1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা।

২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের চৌরাস্তা প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল করেন তারা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সড়কে অবস্থান নেওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে শিক্ষার্থীদের মুখোমুখি হন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এসময় তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা দেন। সেই সাথে কীভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনায় বসার আহ্বান করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সম্প্রতি ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে। সুজানা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমরা চব্বিশের আন্দোলন করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ ঘটিয়ে ছাত্র-জনতার সরকারকে বিপাকে ফেলতে চাইছে।

আজ থেকে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমরাও সোচ্চার থাকব। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ২৪-এর অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রাখলেও, অভ্যুত্থান পরবর্তী তারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

অনতিবিলম্বে ধর্ষণকারীসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি না করলে সামনের দিনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে আমাদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD