1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

কালিয়াকৈরে আধুনিক মাছ চাষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর আধুনিক মাছ চাষ বিষয়ক সেমিনার সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্যারাগন গ্রুপ মৎস্য খামারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক মাছ চাষ বিষয়ক শীর্ষক সেমিনারের আয়োজন করেন।

সেমিনারে বক্তারা বলেন, আপনারা মাছ চাষে লাভবান হতে হলে মান সম্মত পুকুর, মান সম্মত মাছের পোনা, মাছের মান সম্মত খাবার, মাছের চিকিৎসা, পুকুরে অক্সিজেনের মাত্রা, মাছের রোগ প্রতিরোধে করনীয় , সঠিকভাবে খামার ব্যবস্হাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে খামারীদের সাথে মতবিনিময় করা হয়।

বাহাদুর রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মৎস্য খামারী হাবিল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্যারাগনের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন,এরিয়া সেল্স ম্যানেজার আল মামুন ফকির, খান এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোয়েব খান ।
শিক্ষক ও মৎস্য খামারী হাবিল উদ্দিন বলেন, ভালো জাতের পোনা, গুনগত মানের খাদ্য, ভালো মাছ উৎপাদন হলে খামারীদের মুখে হাঁসি থাকবে বারো মাস। মাছ চাষ করতে গিয়ে খামারীরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। মাছের বিক্রয় মূল্যের সাথে মাছের উৎপাদন খরচের কোন সমতা নেই। মাছের মানসম্মত পোনা, গুনগত মানের খাদ্য, মাছের খামার ব্যবস্হাপনার পরামর্শ ও সহযোগিতার নিশ্চিত করার দাবি জানান।

প্যারাগন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, একটি আদর্শ মাছের খামারে ভালো মাছের বাসস্থানা , পুকুরে পানি স্হির অবস্থায় থাকা, বাতাসের প্রভাবে পুকুরে অল্প ঢেউ সৃষ্টি হতে পারে। সারা বছর পানি থাকে এমন পুকুর মাছ চাষের জন্য অধিক উপযোগী। খোলামেলা স্থানে পুকুর থাকলে ভালো হয়।

মাছ চাষে মান সম্পন্ন পোনার গুরুত্ব অপরিসীম। মাছ চাষের পূর্ব শর্ত সুস্হ সবল উন্নত জাতের পোনা সংগ্রহ করা। ভালো পোনা হলে ভালো মাছ হবে।ভালো মাছ হলে খামারীরা লাভবান হবেন।

প্যারাগন গ্রুপ কর্তৃপক্ষ বলেন , উন্নত জাতের পোনা ,অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাছের খাদ্য সরবরাহ সহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের মাছের রোগ নিরুপন ও চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকর।

মৎস্য খামারীরা আমাদের সাথে যোগাযোগ করলে মাছের রোগ প্রতিরোধ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। আধুনিক মৎস্য চাষ বিষয়ক সেমিনারে মৎস্য খামারী অংশ গ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD