1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবিতে মিছিল ও মানববন্ধন

তিতাসে এক নারীর লাশ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর
লাশের পরিচয় পাওয়া গেছে।

নিহত ওই নারীর নাম আশেয়া বেগম( ৪৮)। সে পাশ্ববর্তী হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের মিরাশ গ্রামের ছালাম মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আয়েশা বেগম দুই সন্তানের মা।

গত রবিবার ১৬ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালু মাঠ থেকে আয়েশার লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় তার কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে তার ছেলে সৌদি আরব প্রবাসী শির মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে তার মা আয়েশা বেগম বলে পরিচয় নিশ্চিত করেন। এবং খবর পেয়ে তিতাস থানায় তার পরিবারের লেকজন আসেন।

আয়েশার স্বামী ছালাম মিয়া বলেন, গত এক বছর ধরে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাড়ি থেকে একাধিক বার বের হয়ে যায়। গত রবিবার আমার শালির বাড়ি হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রাম থেকে বিকেল ৪টায় সকলের অজান্তে বের হয়ে বাড়িতে আর ফেরে না। পরের দিন সকালে আমার ছেলে ফেসবুকে দেখে আমাদেরকে জানালে আমরা তিতাস থানায় গিয়ে আমার স্ত্রীর মরদেহ শনাক্ত করি।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, স্থানীয়রা অজ্ঞাত এক নারীর লাশ পরে আছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ রবিবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে অজ্ঞাত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে, পরবর্তীতে তার ছেলে ও স্বামী তার পরিচয় নিশ্চিত করে এবং সে মানসিক ভারসাম্যহীন বলে জানান। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে লাশটির মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD