1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  20. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত মরদেহ উদ্ধার ​গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই পদোন্নতির অপেক্ষায় শিক্ষকরা, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসিক ভাড়া আদায়ের অভিযোগ প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কয়রাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা আবুল কালাম আজাদ এমপি পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই: বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু রাণীশংকৈলে আলী ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মার্চ ফর গাজা: লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার মানুষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করেছেন। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়র্দী উদ্যানে জড়ো হচ্ছেন। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মৎসভবন, দোয়েল চত্বরসহ বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বদিকে একটি স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে কিছু আসন রাখা হয়েছে। এরপর সাধারণ মানুষ ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান করছেন।

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে একদল জনতা ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছেন। তাদের অনেকেই নিজের মাথায় ফিলিস্তিনের পতাকা বেধেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট দেশের বিভিন্ন স্থান থেকে আসা জনতা মিছিল করছেন।

বিকেল ৩ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে। রাজধানীর ৫টি পয়েন্ট থেকে মার্চ করে জনতা সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন।

ইতোমধ্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেবেন।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, খেলাফতে মজলিসসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ নেবেন।

দুপুর সোয়া ২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সমাবেশে যোগ দেবেন।

এছাড়াও ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, মুফতি হারুন ইজহার, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মুফতি কেফায়াতুল্লাহ কাশফি, মুফতি দেলোয়ার হোসাইন, মাহমুদুল হাসান সোহাগ, ক্রিকেটার নাহিদ রানা ও উপস্থাপক আর যে কিবরিয়া একাধিক বিশিষ্টজন ও পরিচিতজন এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

ইতোমধ্যে সংহতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

কর্মসূচিতে ফিলিস্তিনের জন্য বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করবেন বলে কথা রয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচির কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে জনতার উপস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কে যানজট তৈরি হয়েছে। রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, বাংলামটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD