1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে পরিষদ চত্বরে এসে সকলে পান্তাভাত খাওয়া পর্বে অংশগ্রহণ করেন। ওই চত্বরে বৈশাখী মঞ্চে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও লোকজ সংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি পান্না বিশ্বাস, খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বিএনপি নেতা মুনতাসীর আল মামুন মিঠু, কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ইসলাম শিল্পী ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD