1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বেনাপোল পোট থানা ধিন আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ও আ,লীগের ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ঠা মে) রাত ৯ টার পরে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে একটি জোয়ার আসর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ৫ই আগষ্টে হাসিনা সরকার পতনের পর এরা গ্রেফতারের আতঙ্কে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল।

আটককৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

পুলিশ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামীরা গোঁপনে অবস্থান করছে। এমন খবরে পেয়ে অভিযান চালিয়ে তাদের ৭ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমুলক একাধিক মামলা রয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে। ৫ই আগস্টের পর এরা গ্রেফতার আতঙ্কে এলাকা থেকে বাইরে অবস্থান করছে জানান ওসি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD