1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

যাত্রীদের নয়, চেয়ারম্যানের ব্যক্তিস্বার্থে বাড়ির সামনে যাত্রী ছাউনি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে যাত্রী ছাউনি নির্মাণে অনিয়ম ও স্থান নির্বাচনের ত্রুটির কারণে সরকারি অর্থের অপচয় ঘটেছে। ফলে অপরিকল্পিত জায়গায় নির্মিত যাত্রী ছাউনি কোন কাজে আসছে না যাত্রীসাধারণের। যে সড়কে বাসের বদলে তিন চাকার অটোর দাপট রয়েছে সেই সড়কেই করা হয়েছে যাত্রী ছাউনি। ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতায় তার বাড়ির সামনে ভুল স্থানে যাত্রী ছাউনি নির্মাণের কারণে সরকারি তহবিল অপচয়ের ঘটনায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অনেকে মন্তব্য করেছেন, পথচারীদের বিশ্রাম নেওয়া কিংবা যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের জন্য কোন কাজে না লাগলেও স্থানীয় চেয়ারম্যানের বৈঠকখানা হিসেবে ব্যবহারের পরিকল্পনায় চেয়ারম্যানের বাড়ির সামনে নিজেদের পুকুর পাড়ে এই যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছে। তবে ৫ আগস্টের পর চেয়ারম্যান হত্যা মামলার আসামী হওয়ায় পলাতক থাকাতে হয়তো বৈঠকখানায় রূপান্তর নেয়নি। তবে রাতে বৈঠক বসে মাদকসেবিদের।

সরকারি পর্যায়ে তদারকির অভাবে এমনটি হয়েছে বলে দাবি করছেন অনেকে।সোমভাগ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ধামরাই বাজার থেকে কালামপুর বাজার ও সাটুরিয়া পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। কালামপুর থেকে ধামরাই বাজারে কোন যাত্রীবাহী বাস চলাচল করে না। এ সড়কের সুবিধামত স্থান থেকেই তিন চাকার যানবাহন যোগে গন্তব্যে পোঁছাতে পারছেন সাধারণ যাত্রীরা। এরপরও যাত্রী ছাউনির কোন প্রয়োজন না থাকলেও সোমভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোয়ালদী গ্রামের আওলাদ হোসেন ২০২২-২৩ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লাখ টাকা বরাদ্দ নিয়েছিলেন সুকৌশলে। তবে দীর্ঘদিন পার হয়ে গেলেও যাত্রী ছাউনিটি তৈরি করা হচ্ছিলো না।

পরে সাংবাদিকদের পীড়াপিড়িতে গত আট মাস পূর্বে চেয়ারম্যানের বাড়ির সামনে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। অপরিকল্পিতভাবে যাত্রী ছাউনি গড়ে তোলার কারণে সরকারের অর্থ অপচয় করা হয়েছে বলে জানা স্থানীয়রা।সরেজমিন গিয়ে দেখা যায়, সোমভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেনের বাড়ির সামনে পুকুরের পূর্বপাশের কোনায় নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি। যাত্রী ছাউনির কোন সাইনবোর্ড নেই। দেখে মনে হয় না এটা একটা যাত্রী ছাউনি। দেখে যে কেউই বলবে পুকুরপাড়ে সৌন্দর্য বৃদ্ধি বা পারিবারিক আড্ডাখানা। স্বাভাবিক ক্ষেত্রে সড়ক সম্মুখে রেখে যাত্রী ছাউনি খোলা রাখা হয়। কিন্তু এটা তা করা হয়নি। এটি চেয়ারম্যানের পারিবারিক পুকুরে রাস্তার সম্মুখ ভাগে খোলা রাখা হয়েছে। ফলে যাত্রী ছাউনিটি সড়কের পাশে হলেও এটি কোন কাজেই আসছে না। সেখানে যাত্রী ছাউনির কোন দরকারই ছিল না। অথচ এর প্রায় একশ গজ পূর্বপাশে তিন রাস্তার মোড় প্রায়ই লোকজন দাড়িয়ে থাকে অটোরিকশায় উঠার জন্য।

স্থানীয়রা জানান, সাধারণত একটি স্ট্যান্ডে যাত্রীদের জন্য বর্ষায় বৃষ্টি আর রোদ থেকে রক্ষা পেতে নির্মাণ করা হয় যাত্রী ছাউনি। তবে এই যাত্রী ছাউনিটি কোন কাজেই আসছে না। অপরিকল্পিতভাবে যাত্রী ছাউনি নির্মাণ সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছু নয়। তবে এটি চেয়ারম্যানের ব্যক্তিগত বৈঠকখানা হয়েছে বলে অনেকে মন্তব্য করেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে সরকারের অর্থ অপচয় হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আনোয়ার হোসেন, আব্দুল জলিল, নিয়ামত আলীসহ অনেকে অভিযোগ করেন।পালিয়ে থাকা সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD