1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ‘মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের বিষয় ছিল “সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ?” এবং ফাইনাল পর্বের বিষয় ছিল “বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।

প্রতিযোগিতায় মিরকাদিম পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ও প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD