1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ভারতে যাওয়ার সময় আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তার পাসপোর্ট নম্বর-AO 35665391

সোমবার (১৯ই মে) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি বিস্ফোরক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে ওই ব্যক্তি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তাকে আটক করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি ইব্রাহিম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD