1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে।

এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা,  অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে গত  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন  মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জেলে হলেন কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের মফিজুল ইসলাম (৪৫)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD