1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ রুবেল, আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়ামিন ইসলাম রাজ (২৩) ও আদর মৃধা ওরফে মতিউর (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।
অপর অভিযানে একই দিন রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামের আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে দুটি এবং জুলহাসের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD