1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

আশুলিয়ায় বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় আট মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (২০ মে) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, দীর্ঘদিন কাজ করার পরও তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পাননি। বারবার আশ্বাস দেওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে পরিবার-পরিজনের দুর্দশা বিবেচনায় বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।
শ্রমিকদের অভিযোগ, গত বছরের ২৩ অক্টোবর হঠাৎ নোটিশ দিয়ে ডিইপিজেডের চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। পরে ২৫ নভেম্বর ইপিজেড শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়।
নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া পরিশোধের কথা থাকলেও, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) গাফিলতি ও টালবাহানার কারণে দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাননি বলে অভিযোগ করেন তারা।
শ্রমিকরা আরও বলেন, বেতন-ভাতা না পাওয়ায় তারা বাসাভাড়া, দোকানের বাকি ও পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অনেক বাড়িওয়ালা বাসা ছাড়ার চাপ দিচ্ছেন এবং দোকানিরা বাকিতে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়া সন্তানদের পড়াশোনা, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা এবং সংসারের ব্যয় বহন করতে না পেরে তারা মানবেতর জীবনযাপন করছেন।
বিক্ষোভরত শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD