
নরপশুদের কব্জায় বাংলাদেশ কথা বলে
হিংস্র হায়নাদের দল আঁচড় কাটে।
ফের আকাশে ডানা মেলেছে সেই পুরনো শকুন
জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন।
তুমি ভালো নেই প্রিয় জন্মভূমি,
তোমার ভূখণ্ডে আজ ধর্ষণের মহড়া চলে
বিবস্ত্র তোমার নগ্ন পদধ্বনি
আজ আকাশে বাতাসে ধ্বনিত হয়।
শাস্তির মানদণ্ড আজ থাকে ঝুলে
বিচার বিভাগ যায় যে সব ভুলে।
কত শত সহস্র ফুল যায় যে অকালে ঝরে
প্রিয়জনের আর্তনাদ চোখের জলে যায় ভরে।
আজ তোমার আকাশে উড়ে শকুনের ডানা
কালো মেঘে নিষ্প্রাণ নীরস হাসি বুকে দেয় হানা।
ওঁরা জানোয়ার নররূপী কীট
ওদের জন্মের নাই ঠিক।
আইনের চোখ অন্ধ
বিচার বিভাগ থাকে বন্ধ।
আছিয়ার বিচার পাইনি দৃষ্টান্ত
বিচার বিভাগ দিয়েছে শান্ত
ওঁত পেতে থাকা নরপশু হয়নি আজও ক্ষান্ত।
পরেশ চন্দ্র বর্মন
যুগ্ম সাধারণ সম্পাদক,
দৈনিক যুগান্তর, স্বজন সমাবেশ,
উপজেলা শাখা-নাগেশ্বরী, কুড়িগ্রাম।
স্টাফ রিপোর্টার আজকের প্রতিদিন, ঢাকা।