
পরেশ চন্দ্র বর্মন
কতটা দহন শিখা বুকে নিয়ে আছি আমি
ক্ষত বিক্ষত হৃদয় আমার পুড়ে ছাই
দু’চোখে বেদনার নোনাজল, শ্রাবণের বারি ঝরে
দূরে বহুদূর স্বার্থের ভুবনে চলে গেছে আমায় ছেড়ে
নিঃসঙ্গ আমি কেবলি বেঁচে আছি স্মৃতি নিয়ে।
জীবনের বাঁকে নিঃসঙ্গতায় খুঁজি আমি তোমাকে
কত প্রেম কত মায়ার চাদর মুড়ি দিয়ে রেখেছি যতনে
রতনে ভূষণে সাজিয়ে রেখেছি নয়নের নীড়ে
শূন্যতার মাঝে পূর্ণতা আজ দিলো দহন-এ জ্বালা।