1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

যশোরে ২৩ টি সোনার বার সহ দুই চোরাকারবারি আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধিঃ যশোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ডে এক অভিযান চালিয়ে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ নম্বর ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন ৩ কেজি ৯৫ গ্রামঃ যাহার বাজার দর মূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকামতো। ৫ই জুলাই ভোর পাঁচ টা ৩০মিনিটের দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক দুই ব্যক্তি হলেন: শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম,ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান।

তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে হাটতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

তল্লাশি চালিয়ে দেখা যায়, তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের সফল অভিযানে বিজিবি সদস্যদের তৎপরতা দেশের স্বর্ণভিত্তিক চোরাচালান নিয়ন্ত্রণেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD