1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আগামীকাল আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান বাউলের নতুন গান ‘তারে পাইলাম না’

গোলাকান্দাইলে পুলিশ-র‍্যাবের যৌথ অভিযান, ফেন্সিডিলসহ ৯ মাদকসেবী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র‍্যাবের উপ-পরিচালক মো. শাহীন।

অভিযানকালে গোলাকান্দাইল গ্রামের কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন মাদক বিক্রয়কেন্দ্রে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মনির হোসেন (৬০), জাকির হোসেন (৪৯), সাজ্জাত (২১), রাজন (২০), ইউসুফ (২০), আশরাফুল (২৭), সুমন মিয়া (৩০), আবু রায়হান (২২) ও রাসেল (৪৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। যৌথ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD