1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

দাউদকান্দিতে ব্যবসায়ীর টাকা লুট: পুলিশের তৎপরতায় ২৪ঘন্টায় উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে পা কাটা আলম বাহিনীর নেতৃত্বে ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা ঘটেছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ এর তৎপরতায় ২৪ঘন্টায় লুন্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত টাকা উদ্ধার হওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে গত সোমবার গৌরীপুর দক্ষিণ বাজারে মোশাররফ হোসেনের মনহারী ব্যবসা প্রতিষ্ঠানে। পরে গতকাল বুধবার সকালে টাকা লুটকারী সন্ত্রাসী বোরহান ও তার খালাত ভাই বিল্লাল হোসেন এসে লুট হওয়া ষাট হাজার টাকা ব্যবসায়ী মোশাররফ হোসেনের নিকট ফেরত দিয়ে যায়।

পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়,কয়কটি কোম্পানীর ডিলার সীপ ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রতিদিনের ন্যায় সারাদিন ব্যবসা বানিজ্য শেষ সোমবার সন্ধ্যায় হিসাব কাজ করছিল। হত্যা, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ মামলার আসামি জেল থেকে ছারা পেয়ে হঠাৎ পা কাটা আলম, ডাকাত বোরহান ও ইয়াবা ব্যবসায়ী নুরা এসে দের লাখ টাকা চাঁদা দাবি করে।ব্যবসায়ী মোশাররফ কিসের টাকা বললে, তারা তাকে অকৈথ্য ভাষায় গালাগালিজ করে, পরে ক্যাশে থাকা ষাট হাজার টাকা নিয়ে চলে যায়।

ব্যবসায়ী বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানালে তখন আলমগীর হোসেন তিন চাঁদাবাজকে ডেকে ব্যবসায়ীর টাকা ফেরত দিতে বলে। পরের দিন মঙ্গলবার টাকা ফেরত দেয়ার কথা থাকলেও বিকেল পাচটার মধ্যে টাকা ফেরত না পাওয়ায়, বিষয়টি মৌখিক ভাবে জানালে, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ বিষয়টি তাৎক্ষনিক তদন্ত শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ বোরহান তার খালাত ভাই বিল্লালসহ এসে ব্যবসায়ী মোশাররফ হোসেনকে লুন্ঠিত ষাট হাজার টাকা ফেরত দিয়ে যায়।

ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, আমি ধন্যবাদ জানাই গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ সাহেবকে। আমি বিষয়টি মৌখিক ভাবে জানানোর পর আমার টাকা লুন্ঠনকারীরা দ্রুত ফেরত দিয়ে যায়। আমরা ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে চাই, তাই মামলায় জড়াতে চাই নি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ সাথে গণমাধ্যম কর্মীরা আলাপকালে তিনি বলেন, এমন একটি ঘটনার কথা ব্যবসায়ী মৌখিক ভাবে বলেছে, বিষয়টি তদন্ত করার জন্য কয়েক জায়গায় ফোন দেওয়ার সাথে সাথে টাকা লুন্ঠনকারী বোরহান তার খালাতো ভাই বিল্লাল নিয়ে ব্যবসায়ীর টাকা ফেরত দিয়েছে।ব্যবসায়ী মামলা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD