1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মো. ইমন।

বুধবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত), এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল এসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD