1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নারী ও পরিবারের ওপর হামলার অভিযোগ গাজীপুরে সাবেক আ.লীগ নেতা রউফের বিরুদ্ধে গভীর রাতে জমি দখলের চেষ্টার অভিযোগ বিশ্বকাপের উন্মাদনায় বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি, মাদক নিরাময় কেন্দ্রে তরুণদের ভিড় ধামরাইয়ে সন্তানের নির্যাতনের শিকার ৮০ বছরের বৃদ্ধ বাবা, থানায় অভিযোগ নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪ প্রচলিত নিরাপত্তার বাইরে ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের শক্তি: তথ্যমন্ত্রী গৌরনদী উপজেলা ভূমি অফিসে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়, নতুন রেকর্ড বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির ১১ বছর পর যাবজ্জীবন সাজা

নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল আওলাদ হোসেনের মরদেহ, গ্রেফতার ৪

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে নিখোঁজের ৫৩ দিন পর আওলাদ হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৯ মে আওলাদ হোসেন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ২৩ মে আওলাদ হোসেনের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে তার স্ত্রী রানী বেগম, মানিক বেপারীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

তদন্তের একপর্যায়ে ৩১ মে মানিক বেপারীকে আটক করা হয়। পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৩০ জুন সাভারের একটি ডেইরি ফার্ম থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রিপন ও বিন আমিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD