1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম এ জহির উদ্দিন স্বপন।

পরিদর্শনকালে তিনি বাটাজোর ইউনিয়নের অনুষ্ঠানস্থলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীের সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সার্বিক প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সফল সফর নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৌরনদী-আগৈলঝাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ অঞ্চলে আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয়ভাবে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের পাশাপাশি জনসমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD