1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

শিক্ষা প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠনের দাবিতে বরিশালে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

বরিশাল : সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার জড়িতদের কঠোর বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম ও অর্থ-সম্পাদক জান্নাত পায়েল প্রমুখ।

বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের ঘটনার জড়িতদের কঠোর বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD