1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর নিরাপদ মৎস্য চাষে নতুন সম্ভাবনার আলো গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল

নিরাপদ মৎস্য চাষে নতুন সম্ভাবনার আলো গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
​রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ রায় ও ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সফল মৎস্যচাষিরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও অর্থনৈতিক চাকা সচল রাখতে মৎস্য খাতের অবদান অতুলনীয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও পরিকল্পিত উপায়ে মৎস্য চাষ করা গেলে গৌরনদী উপজেলার মৎস্য উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
​অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কৃত চাষীরা হলেন—প্রথম স্থান অধিকারী আনোয়ার হোসেন বাদল, দ্বিতীয় স্থান অধিকারী মো. মনিরুজ্জামান এবং তৃতীয় স্থান অধিকারী মনিরুজ্জামান মনির।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD