1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনিয়ম-দুর্নীতির অভিযোগ কারিগরি স্কুলের শিক্ষক গাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : বোরো খেতে ধান চাষের জমিতে একটি মাত্র হাফ বিল্ডিং ঘর। নেই ছাত্র, নেই ক্লাস, নেই কোনো পাঠদান। অথচ, কাগজে-কলমে চলছে একটি  কারিগরি মাধ্যমিক নাম করা স্কুল। শুধু চালু নয়—চলছে নিয়োগ, বাণিজ্য অনুদান আর সরকারি অর্থ লুটের মহোৎসবের আয়োজন।
২০১০/১১ সাল থেকে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাগজে-কলেমে একটি কারিগরী স্কুল দেখিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করে মোটা অংকের অর্থ বাণিজ্য করছেন গাজী রফিকুল ইসলাম নামের একজন কারিগরি শিক্ষক।
নিয়মিত পাঠদান ছাত্র-ছাত্রী শিক্ষক দেখিয়ে প্রতিবছরই ৩০ থেকে ৫০ জন ছাত্র – ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করছে এই গায়েবি কারিগরি স্কুল থেকে।
এই গায়েবি কারিগরি স্কুল  কাগজে-কলমে একবার দেখান তিয়শ্রী ইউনিয়নের ধোবাওলা গ্রামে, আর একবার দেখান পাহাড়পুর গ্রামে আর একবার দেখান কাগজে-কলমে বালালী গ্রামে।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা সহ কিছু অসাধু কর্মকর্তা জড়িত বলে মনে করেন এলাকার সুশীল সমাজ। সক্রিয়  একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে গায়েবি কারিগরি স্কুল থেকে নামে মাত্র পরীক্ষা দিয়ে যোগ্যতা নাই  মিলছে এসএসসি সার্টিফিকেট।
শিক্ষা প্রশাসনের নীরবতা, দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার ছত্রছায়া ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সংশ্লিষ্ট প্রশাসনের তদারকির অভাবে এটি রীতিমতো ‘জালিয়াতির কারখানায়’ রূপ নিয়েছে ধোবাওলা এই কারিগরি স্কুল নামে গাইবি এই প্রতিষ্ঠান।
ছাত্র-ছাত্রী নাই, শিক্ষক নাই, নাই কোন পাঠদান এই গায়েবি কারিগরি স্কুলের  সকল তথ্য  দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধির অনুসন্ধানে বেরিয়ে এসেছে সকল তথ্য।
পাহাড়পুর  গ্রামের সামনে হাওরে ফসলি বোরো ধানের জমিতে ইটের হাফ বিল্ডিং ঘরটিকে কেন্দ্র করে চলেছে এ তৎপরতা।
গাজী রফিকুল ইসলাম গায়েবি কারিগরী স্কুলের প্রধান শিক্ষক   বর্তমানে  মদন পৌরসভার আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের প্রিন্সিপালের দায়িত্বে থেকে তিনি অনেক অফিসারের  স্বাক্ষর  নকল জালিয়াতি সিগনেচার সহ সকল তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে।
তিনি নিজেকে প্রধান শিক্ষক ও পরিচালক দাবি করলেও, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন থেকে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
নামে মাত্র অস্তিত্ব প্রতিষ্ঠান কারিগরি স্কুল এমপিও ভুক্ত হয়ে যাবে বলে প্রতারণা মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে  শিক্ষক নিয়োগ দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ।
পাহাড়পুর গ্রামের হতদরিদ্র রেনু মিয়া( ৪০) (স্ত্রী)বিলকিস আক্তার (৩৫) এর  কাছ থেকে নিয়েছেন ১ লক্ষ টাকা  সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়ে।
চাকরি তো নেই লক্ষ টাকার সুদ দিতে না পেরে  বেচারা বর্তমানে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করে কোনরকম জীবন যাপন করছেন সুদের টাকা পরিশোধ করছেন।
বিলকিস আক্তারের স্বামীর বড় ভাই মাহবুব (৫০) জানায়,  গাজী রফিকুল ইসলাম আমার ছোট ভাইয়ের  (স্ত্রী) বিলকিস আক্তার এর কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার কথা বলে তিন থেকে চার বছর আগে ।
পাহাড়পুর গ্রামের সামনে হাওরে ধান ক্ষেতের ভিতরে একটি ঘর বেঁধে  বলে এটা হল কারিগরি স্কুল,কোন ছাত্র – ছাত্রী নাই।
 কোন শিক্ষকও নাই, কোনদিন  পড়ালেখাও হয় না এখানে এটা কি করে কারিগরি স্কুল হল এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।
রফিকুল ইসলাম মিয়ার কাছে টাকা ফেরত চাইলে সে বলে, সামনে বিএনপি দল ক্ষমতায় আসলেই এমপিও ভুক্ত হয়ে যাবে ধোবওলা কারিগরি স্কুল।
 প্রতিবছর এই  কারিগরি স্কুল থেকে গায়েবী সংগ্রহ করেন ছাত্র-ছাত্রী যারা জীবনে পড়ালেখা করে না এমন ছাত্র । পরে তাদেরকে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে প্রতি বছর এসএসসি পরীক্ষায় দেওয়াইয়া ছাত্র-ছাত্রীদের এসএসসি  সার্টিফিকেট অর্জন করান তিনি। বিনিময় নেন মোটা অংকের অর্থ।
এ পুরো অপকর্মে নেপথ্য ভূমিকা রয়েছেন  মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের দায়িত্বে থাকা প্রিন্সিপাল গাজী রফিকুল ইসলাম।
তিনি একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার  সিল বানিয়ে নিজেই করছেন স্বাক্ষর। উপজেলা নির্বাহী অফিসার সহ আরোও অনেকের স্বাক্ষর জালিয়াতি করেছেন এমন প্রমাণাদি রয়েছে অনুসন্ধানের এই প্রতিনিধির কাছে।
এ বিষয়ে জানতে চাইলে, ধোবাওলা কারিগরি স্কুলের প্রধান শিক্ষক ও বর্তমান মদন আদর্শ কারিগরী ও বাণিজ্য কলেজের প্রিন্সিপাল গাজী রফিকুল ইসলাম বলেন, ঝরে যাওয়া কিছু ছাত্র-ছাত্রীরা আমার সাথে যোগাযোগ করে পড়ালেখার জন্য আমি তাদেরকে আমার ধোবাওলা কারিগরি স্কুলে ভর্তি রাখি। পরে বছরের শেষে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে ছাত্র-ছাত্রীদের বাৎসরিক পরীক্ষার নেই।
প্রতিষ্ঠান নাই, কোন শিক্ষক নাই, কোন ছাত্র-ছাত্রী নাই, আপনি কি করে এই কারিগরি স্কুল থেকে ৩০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ান এটা কি করে আপনার সম্ভব? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি ছেড়ে দেব আমার ভুল হয়েছে এই কাজ করা আমার ঠিক হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী জানান, মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের প্রিন্সিপাল গাজী রফিকুল ইসলাম এর বিরুদ্ধে অনেক দুর্নীতি অনিয়মের অভিযোগ।
 সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি নেত্রকোনা জেলা প্রশাসক স্যারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছে তার অনিয়ম-দুর্নীতি বিষয়ে । তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলমান আছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ অলিদুজ্জামান জানায়, মদন আদর্শ কারিগরী ও বাণিজ্য কলেজের প্রিন্সিপাল গাজী রফিকুল ইসলাম এর দুর্নীতি বিরুদ্ধে নেত্রকোনা জেলা প্রশাসক স্যার এর কাছে লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ তদন্তাধীন রয়েছে অভিযোগ  তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহমেদ বলেন,  নিয়মিত পাঠদান হচ্ছে না, ছাত্র-ছাত্রী নাই, শিক্ষক নাই,
তাও আবার গায়েবি ছাত্র-ছাত্রী এনে বাৎসরিক পরীক্ষা দিচ্ছে এটা সমস্তটাই অন্যায়। তবে এটার বিরুদ্ধে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা  জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD