1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ আটক ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোর (বেনাপোল) : অদ্য ২১ নভেম্বর ২০২৫ তারিখ ০৮২০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র বিজিবি স্ক্যানিং রুমে ০১ জন আসামীসহ (পাসপোর্টধারী যাত্রী) ১০,০০০ (দশ হাজার) ইউএস ডলার এবং ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সৌদি রিয়াল আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ইউএস ডলার এবং সৌদি রিয়াল পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে ব্যবসায়ী কাজে ভারতে গমন করে এবং ভারতের কলকাতায় অবস্থানকালীন বাংলাদেশী নাগরিক লিটু তাকে রিয়াল ও ইউএস ডলারগুলো হস্তান্তর করে এবং বাংলাদেশে আসার পর জনৈক ব্যক্তি ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে উক্ত রিয়াল ও ইউএস ডলারগুলো সংগ্রহ করবে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা মোঃ শফিকুল ইসলাম(৪৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-হরনাথ ঘোষ রোড, পোস্ট-লালবাগ, থানা-লালবাগ, জেলা-ঢাকা (পাসপোর্ট নাম্বর B 00745663) ।

আটককৃত ইউএস ডলার এবং সৌদি রিয়ালের সর্বমোট সিজার মূল্য ৪৮,২০,০০০/- (আটচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ভারত হতে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ডলার ও রিয়াল পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD