1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

দুর্যোগ মোকাবিলায় দক্ষতা বাড়াতে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

​জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা বাড়াতে দু’দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)-এর উদ্যোগে এবং জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জি সি এ) প্রকল্প ইউএনডিপি-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

​কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি, খুলনার উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশ নেন সিপিপি, মঠবাড়িয়ার সহকারি পরিচালক মামুনার রশিদ।

​প্রশিক্ষণের আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় কমিটির সদস্যদের ভূমিকা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবুল কালাম শেখ, এস এম শফিকুল ইসলাম, শাহানারা খাতুন, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ডিএম হেলাল উদ্দিন, হাফেজ মনিরুজ্জামান, মোঃ কামরুল ইসলাম খান, এবং সিপিপি সদস্য মনিরা খাতুন, সাইফুল ইসলাম প্রমুখ।

​বক্তারা বলেন, উপকূলের মানুষের জানমাল রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ দুর্যোগের আগাম সতর্কতা, ঝুঁকি নিরূপণ, আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা এবং দুর্যোগকালীন কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD