1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

৩ বছর ধরে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুতে পারাপার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ বছর ধরে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুতে পারাপার হচ্ছেন ১০ হাজার বাসিন্দা। উপজেলার চুন্টা ইউনিয়নের নতুনহাটি বোয়ালিয়া খালের উপর জরাজীর্ণ সেতুটির মূল অংশ ভেঙে ৫/৬টি বড় গতের সৃষ্টি হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে লোকজন। নতুনহাটি রউফ শাহী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এই সেতুর উপর দিয়ে পারপার হয় নতুন হাটি, তারাখলা, দেওবাড়িয়া এই তিন গ্রামের ১০ হাজার লোক। স্কুল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থী, নারী, বয়োবৃদ্ধসহ এই সেতুর ওপর দিয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির জানান, ১৯৯৮ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল। ৩ বছর ধরে এটি খুবই ঝুঁকিপূর্ণ। লোকজনের চলাচলের পাশাপাশি ইরি-বোরো মৌসুমে ফসল নিয়ে পারাপার হয়। যে কোনো সময় পুরো সেতুটি ভেঙে পড়তে পারে এবং ভাঙা সেতুর ওপর পারাপার হতে গিয়ে শিশুসহ আহত হয়েছে কয়েক জন।

নতুনহাটি মোবারক হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক, দেওবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ জানান, ৩ বছর আগে সেতুর উপরের অংশে গর্তের সৃষ্টি হয়। অথচ এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD