1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

কালিয়াকৈরে ট্রাক চাপায় পিতা-পুত্র সহ অটোরিকশার ৪ যাত্রী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চাপায় পিতা -পুত্র সহ অটোরিকশায় থাকা ৪ যাত্রী নিহত হয়েছে। অটোরিকশা চালক মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নিহতরা সকলেই একই এলাকার বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন।

সোমবার-১৯ ফেব্রুয়ারী-ভোর সাড়ে ৬ টার দিকে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল-৬৫- একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্বাস আলী-৬৩-ও ছেলে জাহিদুল ইসলাম-৩৫-ভাউমান গ্রামের মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী-৫২-।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে একই বাড়ির পিতা -পুত্র সহ চারজন একত্রে প্রতিদিনের মতো অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন ।

এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে মহাসড়কের সার্ভিস লাইনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক-ঢাকা মেট্রো-ড, নং- ১৪-১৫৪৫-ওই অটোরিকশাকে মুখোমুখি ভাবে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলামের পিতা আব্বাস আলী-৬৩-গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা । অটোচালক রমজান আলী-৪০-ঢাকা পঙ্গু হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি আছেন। সড়ক দূর্ঘটনায় ভাউমান -টালাবহ গ্রামের চারজন নিহতের খবর পৌঁছালে এলাকাবাসীর মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD