1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

আশুলিয়ার জামগড়ায় চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া এলাকার জামগড়ায় ৪তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোছাঃ সালমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মজিবর ভুঁইয়ার মালিকানাধীন চারতলা ভবনের ছাদ থেকে ওই নারী নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সালমা বেগম শরিয়াতউল্লাহর বাড়ির ভাড়াটিয়া এবং মোঃ রঞ্জুর স্ত্রী বলে জানা গেছে।

বাড়ির মালিক জানান, নিহত নারী তাদের ভবনের ভাড়াটিয়া ছিলেন না। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি ভবনের ছাদে উঠে লাফিয়ে পড়তে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

নিহতের স্বামী মোঃ রঞ্জুর ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। নিহতের বাড়ির ম্যানেজার রোমান জানান, নিহতের স্বামী গাইবান্ধা জেলার ফুলবাড়ি উপজেলার মাঠ চুনিয়া কান্দি গ্রামের বাসিন্দা এবং মাঝে মাঝে জামগড়ায় আসতেন।

এ ঘটনায় আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD