1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

সরিষাবাড়ীতে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচনে রাশেদুজ্জামান শাহিন বিজয়ী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির নির্বাচনে রাশেদুজ্জামান শাহিন বিজয়ী হয়েছেন।

সোমবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভাবে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য রাশেদুজ্জামান শাহিন ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী আনোয়ার হোসেন ৩০৯ ভোট, হুমায়ুন কবীর বাবু -২৫৪ ভোট, রফিকুল ইসলাম-১৪১, তারিক হোসেন -১০৯ ভোট পেয়েছেন।

নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক। দিনব্যাপী অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণে দুইটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ভোটার ১০০৭ জন এর মধ্যে থেকে ভোট পড়েছে ৭১৬ ভোট। এর মধ্যে বৈধ ভোট ৭১১, বাতিল ভোট ৫টি।‌

উক্ত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন সরিষাবাড়ী থানার এস আই হুমায়ুন কবীর ও এস আই মাহমুদুল হাসান সহ পুলিশ সদস্য ও শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মচারীগণ। সকাল ১০ টা হইতে বিকাল ৪ ঘটিকা টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে গণনা করে সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD