1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

চোখের জলে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, বরিশাল : চোখের জলে সহকারি শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা বারোটায় বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাছিমা খাতুনকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের ক্লাশ রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক নিহার পারভীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম।

বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার আলম পান্নু।

বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক হাফিজুর রহমান, এমদাদ হাওলার, টিপু সুলতান, রুমিজ প্যাদা, রিয়াদ হোসেন, এনামুল হক, নিপু আকন, মো. মিলন প্রমুখ।

শেষে বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসাইন বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা সভায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পরেন। এসময় পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ###

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD