1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে জাতির সব অর্জনই অর্থহীন হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন এবং তাঁর মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম ও খুনের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের আত্মত্যাগ এবং সাম্প্রতিক সময়ে দেশপ্রেমিক হাদির মৃত্যু জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে ঐক্যবদ্ধ হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—এই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। এজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এবং বাংলাদেশের মানুষ কখনো তাঁকে ভুলবে না।

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD