1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে আটক, প্রতিবাদে দোকানপাট বন্ধ

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য ছেলেকে আটক করতে গিয়ে না পেয়ে তার ব্যবসায়ী বাবাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঐ এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে এ ঘটনা ঘটে।

আটক বৃদ্ধ শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিগত ৩০ বছর ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশপ্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দাম বাজারের মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এসময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেফতার করতে এসে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে নিয়ে যায়।

আটক প্রবীণ ব্যবসায়ীর আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা সাদ্দাম বাজারের পুরোনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিলেন, কিন্তু কোনো পদ-পদবি কিংবা কোনো মামলা নেই। তারপরেও তাকে (শামীম) গ্রেফতার করতে এসে অন্যায়ভাবে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

ফয়সাল হাওলাদার আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখা তাদের ব্যাপার। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD