
নেত্রকোনা : নেত্রকোনার মদন পৌরসভার মদন বাজারে ওসি আজহারুল ইসলাম এর বাসায় পরিকল্পিতভাবে ঢুকে বাড়ির সকলের হাত-পা বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ৮ ভরি স্বর্ণ অলংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ অর্থ টাকা লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত ১টার ৩০ মিনিটের দিকে ডাকাতরা ওসির ভাই জাকু (৪৫)কে সঙ্গে নিয়ে ওসির বাসায় প্রবেশ করে পরিকল্পিতভাবে ডাকাতি করে।
ভুক্তভোগী জাকু ও তার স্ত্রী জানান, আনু মিয়া (৪০) নামের এক ব্যক্তি ওসির ভাই জাকুকে সন্ধ্যা সময় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যায়, মদন ইউনিয়নের বড়িকান্দি গ্রামের একটি মাছের ফিসারি পাড়ে । ঐখানে ওসি আজহারুল ইসলামের ছোট ভাই জাকু মিয়াকে বিদেশি মদ খাওয়ানোর চেষ্টা করেন, এসব খেতে অস্বীকার করেন ওসির ছোট ভাই জাকু ।
পরে তাকে সুকৌশলে মিষ্টি খাওয়ানো হয় মিষ্টি খাওয়ানোর পরে সে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে দেখেন রাত ১ টা বেজে গেছে।
পরে তাকে নিয়ে তার বাসায় আসেন আনু মিয়া (৪০) ও আরিফ ( ৩৫)সহ আরো অজ্ঞাত ২ জন মিলে। বাসায় ঢুকে জাকু (স্ত্রী) নাসরিন আক্তার সহ পরিবারের সকলের হাত পা মুখ বেঁধে ফেলে অস্ত্র মুখে জিম্মি করে।পরে স্টিলের আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ণালংকার প্রয়োজনীয় কাগজপত্র নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।
আশেপাশে অনেক বাসার দরজা বাহিরে তালা দিয়ে রাখে ডাকাত চক্রের সদস্যরা যাতে প্রতিবেশীরা ডাক চিৎকার শুনে বেরিয়ে না আসতে পারেন তারা।
পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ও মুখ বাধা অবস্থায় পরিবারের লোকজনকে ঘরের একটি কক্ষে হাত-পা বেঁধে সবাইকে আটক রাখে।
(ওসি) আজহারুল ইসলামের ছোট ভাই জাকুর স্ত্রী নাসরিন আক্তার বলেন, রাত ১টার ৩০ মিনিটে দিকে আমার স্বামীকে ঘরের সামনে নিয়ে আসেন আনু মিয়া ও আরিফ পরে আমি ঘরের তালা খুলে দিলে তাদের সাথে আরো দুজন ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা মুখ বেঁধে রেখে আমাদের ঘরের জিনিসপত্র ভেঙে স্বর্ণালংকার প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা পয়সা ডাকাতি করে নিয়ে পালিয়ে যায় তারা।
মদন পৌর সদরে মদন বাজারের ভিতরে পরিকল্পিত ডাকাতি হওয়ায় আইন-শৃঙ্খলা অবনতি স্থানীয়রা রয়েছে আতঙ্কে।
এই ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, নেত্রকোনা ডিবি টিম ডিবির ওসি সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এখনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।