
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে টরকী বন্দরে দিনব্যাপী নির্বাচনী প্রচার ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রচারণায় বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির এবং বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুরের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রচারণাকালে নেতাকর্মীরা টরকী বন্দর এলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের বর্তমান সংকট থেকে মুক্তি পেতে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের সময়সূচি অনুযায়ী বরিশাল-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা কার্যক্রম চালানো হবে। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান।