
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র্যাব এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

এর আগে র্যাবের সূচনালগ্নে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম বা র্যাট (RAT)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷