1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান শিমুল রেজার উদ্যোগে কুষ্টিয়া দৌলতপুরে মরহুমা খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: শামা ওবায়েদ দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ১০৪তম জন্মবার্ষিকী পালিত অবহেলিত জনপদের ভাগ্য বদলের প্রত্যয় জামায়াত: মাওলানা আবুল কালাম আজাদ বিএনপি অন্যায় ভাবে ক্ষমতায় যাওয়ার পক্ষে না–জহির উদ্দিন স্বপন বরিশাল-১ এ জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল তারেক রহমানকে বরণ করার জন্য গোটা বরিশালবাসী অপেক্ষায় রয়েছে : শিরিন জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ কৃষ্ণ নন্দীর

বরিশাল-১ এ বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সমর্থন

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ শফিকুল ইসলাম ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়ার নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।

(সোমবার ২ ফেব্রুয়ারি) গৌরনদী বিএনপির প্রধান কার্যালয় আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও সংহতি অনুষ্ঠানে নেতাকর্মীরা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের হাতে ফুলের তোড়া ও ধানের শীষের প্রতীকসংবলিত তোড়া উপহার দেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে বরিশাল-১ আসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জহির উদ্দিন স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস মিয়া বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। আমরা তার বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করব।

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আজকের এই সমর্থন আমাদের আন্দোলন ও সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD