1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকে মারধর ও লাঞ্ছিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে থেকে নেত্রকোনা যাওয়ার রাস্তা দুই পাশে থাকা ঝরে পড়া সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় সংবাদ সংগ্রহে করতে গিয়ে মারধর ও লাঞ্ছিত শিকার হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিন নেত্রকোনা জেলা প্রতিনিধি সাংবাদিক তানজিলা শাহা রুবি।

এ ঘটনাটি ঘটেছে আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে। আনুমানিক সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে

সোনা মিয়ার ছেলে জুলহাস মিয়া এবং তার সহযোগী হারেস আলীর ছেলে, রমজান আলী। সরকারি গাছ কাটার সময় সাংবাদিক তানজিলা শাহা রবি ভিডিও ফুটেজ এবং ক্যামেরাবন্দি করায় তার মোবাইল ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর ও লাঞ্ছিত করে।

এ ঘটনাটি ঘটিয়েছে উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের সোনামিয়ার ছেলে জুলহাস (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলা আমতলা ইউনিয়নের দুগিয়া গ্রামের হারেছ মিয়া ছেলে রমজান আলী( ২৮)।

ভুক্তভোগী সাংবাদিক তানজিলা শাহা রুবি জানান, সরকারি গাছ কেটে নেওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বনবিভাগের অনুমতি নিয়ে কি গাছ কাটতেছেন কিনা।

এ কথা জিজ্ঞাসা করায় ওতর্কিতভাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে মারধর এবং আমার মোবাইল ক্যামেরা নিয়ে রাস্তা ঢিল মেরে ভেঙে ফেলে , এবং আমাকে গালাগালি শুরু করে জুলহাস এবং রমজান আলী নামের দুই ব্যক্তি। পরে আশ পাশের লোকজন এসে আমাকে তাদের হাত থেকে বাঁচায়ে নিয়ে আসেন নয়তো আমাকে প্রাণে মেরে ফেলত তারা দুজন।

পরবর্তীতে সংবাদ পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে এসে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাংবাদিক তানজিলা শাহা রুবি।

এ ঘটনা অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিলে কল রিসিভ না করায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সুস্থ হওয়ার পর তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়।

এ ঘটনা স্বরমুশিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার তিনি জানান, সরকারি সম্পদ অবৈধভাবে কেটে নেওয়ায় সাংবাদিক ভিডিও ফুটেজ ধারণ করলে মহিলা সাংবাদিক কে মারধর ও লাঞ্চিত করায় বিষয়টা দুঃখজনক। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ভুক্তভোগী সাংবাদিকের পক্ষে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD