1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

পঞ্চগড়ে প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এসএসসি সমমান/ দাখিল পরীক্ষায় আজিমউদ্দিন মাদ্রাসার কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহন করতে এসে আটক হয়েছেন মো.মাহাফুজ আলী নামে এক ভুয়া পরীক্ষার্থী।

মাদরাসার মুল পরিক্ষায় অংগ্রহনকারী মো.শাহাজাহান এর পরিবর্তে পরীক্ষায় পক্সি দিতে আসলে সন্দেহে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে শনাক্ত করা হয়।

আটক ভুয়া পরীক্ষার্থী আটোয়ারী উপজেলার ধামোর সরকার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

জানা যায়, মাদরাসা বোর্ডের অধীনে ২০২৪ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই কেন্দ্রে গিয়ে প্রক্সি দিতে আসা ভুয়া পরীক্ষার্থী যার রোল ১২১১৪৬ শনাক্ত করেন। পরে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো:কামরুল হাসান প্রক্সি দিতে এসে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, এসএসসি/ সমমান মাদরাসার মুল পরিক্ষার্থীর পরিবর্তে পক্সি দিতে আসা পরিক্ষার্থীকে আটক করে থানা হেফাজতে দেয়া হয়, মামলা ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা দেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD